ব্যায়াম

ব্যায়ামে মস্তিষ্কের চিন্তাশক্তি বাড়ে

বয়ঃবৃদ্ধির সাথে সাথে মানুষের মস্তিষ্কের কোনো কোনো অংশ শুকিয়ে যায় এবং কোনো অংশ সঙ্কুচিত হয়। ফলে বৃদ্ধদের স্মৃতিশক্তি হারায় এবং চিন্তাশক্তি ধীরস্থির হয়ে যায়। শারীরিক ব্যায়াম বৃদ্ধদের চিন্তাশক্তি বৃদ্ধি করে এবং সমস্যা সমাধানের চিন্তার দক্ষতা বাড়িয়ে দেয়। অধিকন্তু যারা বিভিন্ন জীবজন্তু নিয়ে  গবেষণা করেন তারাও বলেন বায়জীবী ব্যায়াম বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম জীবদেহে কার্ডিওভাসকুলার শক্তি বাড়ায় ও মস্তিষ্কে প্রয়োজনীয় পরিবর্তন আনয়ন করে।

ব্যায়ামে মস্তিষ্কের চিন্তাশক্তি বাড়ে

ব্যায়াম

ইলিনয়েজ ইউনিভার্সিটির গবেষকেরা তাদের গবেষণায় পেয়েছেন, ৬০ থেকে ৭৯ বছর বয়স্ক বৃদ্ধরা যদি অ্যারোবিক ব্যায়াম করেন সপ্তাহে তিন দিন এক ঘণ্টা করে, তাহলে তাদের মস্তিষ্কের ভলিউম বেড়ে যায়। এমআরআই স্ক্যান করে দেখা গেছে, এতে মস্তিষ্কে নতুন কোষ তৈরি হয় এবং সেগুলোর সাথে যোগাযোগ স্থাপিত হয়। যারা নিয়মিত হাঁটেন, ছয় মাস পর তাদের ব্রেনের এমআরআই স্ক্যান করে দেখা যায়, তাদের মস্তিষ্ক যারা ব্যায়াম করেন না তাদের চেয়ে দু-তিন গুণ সজীব। এ থেকে অনুমান করা যায়, তাদের এই সজীব মস্তিষ্ক শক্তিশালী ও সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ায় ব্যায়াম।

বয়স যাই হোক না কেন। আমরা ভাবি বার্ধক্যে মস্তিষ্কে নতুন কোষ তৈরি হয় না। কিন্তু সর্বশেষ গবেষণা বলছে, নিওরোজেনেসিসকে উৎসাহিত বা অনুপ্রাণিত করা যায়। তবে গবেষকেরা বলেননি, ব্যায়ামে আলঝিমার্স রোগকে বিলম্বিত বা রোধ করা সম্ভব কি না। গবেষণা চলছে আলঝিমার্স ও ডিসেনশিয়া রোগ কিভাবে রোধ, বিলম্বিত বা চিকিৎসা করা যায়।

Shortlink

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *