Dab Fruit

কোক ফানটা না খেয়ে ডাবের পানি খান? দেখুন ডাবের পানির উপকার

গরমের সময় তৃষ্ণা মেটাতে আমরা নানা ধরনের পানীয় পান করে থাকি। কিন্তু সেগুলো শরীরের কতখানি উপকার বা অপকার করছে সে সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। এমন পরিস্থিতিতে ডাবের পানি খুবই উপকারী। এটি কোনো কৃত্রিম পানীয় নয়। শরীর থেকে যেসব লবণ গরমের কারণে বের হয়ে যায় তা পূরণ করার জন্য আমাদের খাদ্য তালিকায় নানা ধরনের ফলের শরবত, কোমল পানীয়ের পাশাপাশি ডাবের পানি রাখা যায়।
 

কোক ফানটা না খেয়ে ডাবের পানি খান? দেখুন ডাবের পানির উপকার

ডাবের পানি শুধু পানীয় হিসেবেই উপকারী তা নয়, ডাবের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে খনিজ লবণ ও নানা রকম রোগ প্রতিরোধ ক্ষমতা, যা অনেক জটিল রোগ নিরাময়ে সাহায্য করে।
 
Dab Fruit
 
ডাবের পানি কলেরা প্রতিরোধ করে, বদহজম দূর করে, হজম শক্তি বৃদ্ধিতে সাহায্য করে, গরমে ডি-হাইড্রেশনের সমস্যায় বিশেষ কার্যকরী ভূমিকা পালন করে। ব্যায়ামের পর যখন শরীর ঘেমে ক্লান্ত হয়ে যায় তখন ডাবের পানি পান করলে শরীরের ফ্লুইডের ভারসাম্য বজায় থাকে। গরমের কারণে ঘামাচি, ত্বক পুড়ে গেলে, ডাবের পানি লাগালে আরাম পাওয়া যায়। ডায়াবেটিস রোগীরা ডাবের পানি পান করতে পারেন। ডাবের পানি বাচ্চাদের গ্রোথ বাড়াতে সাহায্য করে এবং শরীরে ব্লাড সার্কুলেশন ভাল রাখে। এছাড়া কোলাইটিস, আলসার, গ্যাসট্রিক, পাইলস, ডিসেন্ট্রি, কিডনীতে পাথর-এসব সমস্যায় ডাবের পানি উপকারী। ঘন ঘন বমি হলে ডাবের পানি ওষুধ হিসেবে কাজ করে।
 
তাই কৃত্রিম ক্ষতিকর পানীয়র পরিবর্তে ডাবের পানি পান করার অভ্যাস করতে হবে। এতে গরমে তৃষ্ণাও মিটবে, শরীরও সুস্থ ও তাজা থাকবে।
Shortlink

1 thought on “কোক ফানটা না খেয়ে ডাবের পানি খান? দেখুন ডাবের পানির উপকার”

  1. আমরা আপনাকে সুন্দরবন থেকে সংগ্রহ করা সুন্দরবনের খাঁটি খলিসা ফুলের মধু ও কলিজিরা মধু বিক্রয় করা হয় l
    সরাসরি হোম ডেলিভারি করা হয় শুধুমাত্ৰ ঢাকা এলাকা জন্য, কুরিয়া সার্ভিস ভাবে দিয়া থাকি l যোগাযোগ করুন- নতুন বাজার,ঢাকা l
    খাঁটি খলিসা ফুলের মধু = 650, Home Delivery = 50 or kurea Service = 100.
    কলিজিরা মধু = 800, Home Delivery = 50 or kurea Service = 100.
    https://www.facebook.com/sunderbonhoneystor/

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *