আজ বিশ্ব ক্যানসার দিবস

১৫:১৯:১০ 0 comments

আজ বিশ্ব ক্যানসার দিবস

index আজ বিশ্ব ক্যানসার দিবসআজ বিশ্ব ক্যানসার দিবস। প্রতি বছর বিশ্বব্যাপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালন করা হয়। ক্যানসার মারাত্দক রোগ। ক্যানসারের চিকিৎসা নেই, কথাটি ঠিক নয়। অনেক ক্যানসার নিরাময়যোগ্য। প্রাথমিক অবস্থায় ধরা পড়লে এক তৃতীয়াংশ ক্যানসার নিরাময় সম্ভব। নিরাময়যোগ্য ক্যানসারসমূহের মধ্যে অন্যতম স্তন ক্যানসার, জরায়ু ক্যানসার, থাইরয়েড ক্যানসার, পাকস্থলী, কোলন, টেস্টিস, হজকিনস ক্যানসার প্রভৃতি। এক তৃতীয়াংশ ক্যানসার নিরাময়যোগ্য না হলেও উন্নত চিকিৎসার মাধ্যমের নিয়ন্ত্রিত চিকিৎসার মাধ্যমে দীর্ঘদিন সুস্থ থাকা যায়। নিয়ন্ত্রণযোগ্য ক্যানসার সমূহের মধ্যে অন্যতম ফুসফুস, স্বরযন্ত্র, মূত্রথলি, রেকটাস, অস্থিসমূহের ক্যানসার উল্লেখযোগ্য।

এসব ক্যানসার দেরিতে ধরা পড়ার কারণে সম্পূর্ণ ভালো হওয়ার সম্ভাবনা কমে যায়।

বাকি এক তৃতীয়াংশ ক্যানসার নিরাময় ও নিয়ন্ত্রণযোগ্য না হলেও প্রশমন বা পেলিয়েটিভ চিকিৎসার মাধ্যমে রোগী ব্যথামুক্ত

জীবন চালাতে পারে। ক্যানসার নিয়ে ভয় না পেয়ে বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা নিয়ে ক্যানসার থেকে মুক্ত থাকা যায়।

ডা. জিএম আবদুস সালাম

অনকোলজিস্ট, ক্যানসার হোম, ঢাকা।




Leave a Reply